ইতিহাস

একটি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে নতুন উদ্যোগের শুরু

আমাদের জীবনে এমন অনেক কিছু থাকে, যার মূল্য শুধু তার আর্থিক দামে পরিমাপ করা যায় না। একটি পুরোনো ল্যাপটপ, একটি ফোন কিংবা ছোট্ট কোনো জিনিসের সঙ্গে জড়িয়ে থাকতে পারে বছরের পর বছরের পরিশ্রম, অসংখ্য স্মৃতি, গুরুত্বপূর্ণ তথ্য কিংবা জীবনের বিশেষ কোনো অধ্যায়।

কিন্তু কোনো কারণে সেই জিনিসটি হারিয়ে গেলে কিংবা চুরি হয়ে গেলে আমরা অনেক সময় বুঝতে পারি না কোথা থেকে শুরু করব। কোথায় জানাব, কীভাবে অন্যদের সাহায্য চাইব, কিংবা কেউ সেটি খুঁজে পেলে কীভাবে প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেবেন? আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন, যাঁরা প্রতিনিয়ত কিছু না কিছু হারাচ্ছেন। আবার এমন মানুষও আছেন, যাঁরা হারানো জিনিস খুঁজে পাচ্ছেন, কিন্তু মালিককে খুঁজে পাচ্ছেন না।

আমার নিজের জীবনের একটি ঘটনা থেকেই বিষয়টি আরও গভীরভাবে উপলব্ধি করি।

৯ অক্টোবর ২০২৬, শুক্রবার। ভোর সাড়ে চারটায় ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়লাম। নামাজ শেষে টেবিলের দিকে তাকিয়ে দেখি, আমার MacBook-টি সেখানে নেই।

টেবিলটি ছিল জানালার ঠিক পাশে। চারতলা ভবনের চতুর্থ তলায় থাকি বলে জায়গাটিকে বেশ নিরাপদই মনে হতো। গরমের কারণে রাতে জানালা খোলা রাখতাম। ধারণা করি, রাতের কোনো এক সময় কেউ বাইরে থেকে হাত বাড়িয়ে MacBook-টি নিয়ে গেছে।

ওই MacBook-এ সংরক্ষিত ছিল প্রায় চার বছরের অফিসিয়াল ও আট বছরের ব্যাক্তিগত কাজ—বিভিন্ন প্রজেক্ট, গুরুত্বপূর্ণ নথি এবং অসংখ্য তথ্য। যার অনেক কিছুরই অন্য কোথাও ব্যাকআপ ছিল না। তাই ক্ষতিটা শুধু একটি ডিভাইস হারানোর ছিল না; এর সঙ্গে হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল বছরের পর বছর ধরে গড়ে তোলা অনেক কাজ ও পরিশ্রমের।

ঘটনার পর নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি করলাম, এলাকার মানুষের সঙ্গে কথা বললাম। কিন্তু পুরো বিষয়টি সামলাতে গিয়ে একটি বাস্তব সমস্যা খুব স্পষ্টভাবে চোখে পড়ল—কোনো কিছু হারিয়ে গেলে সেটি সুশৃঙ্খলভাবে নথিভুক্ত করা, অন্যদের কাছে তথ্যটি পৌঁছে দেওয়া এবং খুঁজে পেতে মানুষের সহযোগিতা পাওয়ার জন্য নির্ভরযোগ্য কোনো কেন্দ্রীয় প্ল্যাটফর্ম নেই। অন্যদিকে, কেউ কোনো হারানো জিনিস খুঁজে পেলেও প্রকৃত মালিককে খুঁজে বের করার সহজ কোনো উপায় পান না।

সেই উপলব্ধি থেকেই Missing Diary-র যাত্রা শুরু।

Missing Diary এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে যে কেউ তাঁর হারিয়ে যাওয়া জিনিসের বিবরণ দিয়ে একটি ডায়েরি তৈরি করতে পারবেন। একইভাবে, কেউ কোনো হারানো জিনিস খুঁজে পেলে কিংবা এ বিষয়ে কোনো তথ্য জানলে সেই তথ্যের মাধ্যমে প্রকৃত মালিকের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হবে।

আমার MacBook হয়তো আর ফিরে পাব না। কিন্তু সেই অভিজ্ঞতা থেকে অন্তত এমন একটি উদ্যোগের শুরু করতে পেরেছি, যার মাধ্যমে অন্য কারও হারানো জিনিস ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।

আমি বিশ্বাস করি, একটি হারানো জিনিস খুঁজে পাওয়ার গল্প শুধু একজন মানুষের একার প্রচেষ্টায় সীমাবদ্ধ থাকতে হবে না। সঠিক তথ্য, পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিত প্রচেষ্টায় অনেক হারানো জিনিসই হয়তো তার প্রকৃত মালিকের কাছে ফিরে যেতে পারে।

Missing Diary সেই সম্মিলিত প্রচেষ্টারই একটি ছোট্ট উদ্যোগ।

ছবি

বড় করে দেখতে একটি ছবিতে ক্লিক করুন
ইতিহাসের ছবি 1
ইতিহাসের ছবি 2
ইতিহাসের ছবি 3
ইতিহাসের ছবি 4
ইতিহাসের ছবি 5

যিনি এই ওয়েবসাইট বানিয়েছেন

মোঃ মাহবুবুর রহমান রোকন

সিনিয়র সফটওয়্যার ডেভেলপার

আমি চাই না, কারও কোনো কিছু হারিয়ে গেলে সে সম্পূর্ণ আশাহীন হয়ে পড়ুক। আমি এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে কারও হারিয়ে যাওয়া কিছু খুঁজে পেতে পুরো বাংলাদেশ একসঙ্গে এগিয়ে আসবে। কিছু হারিয়ে গেলে এখন আর একা খুঁজতে হবে না, খুঁজবে পুরো বাংলাদেশ।

কর্মরত
AppDevs Software LTDবর্তমানে কর্মরত
সেপ ২০২২ থেকে